বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৪র্থ কলকাতা মেটিয়াবুরুজ গার্মেন্টস ফেয়ার ২০২৬
কলকাতা, ২২ জুলাই ২০২৬: বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, মিলন মেলা (হল–A)-তে আজ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ৪র্থ কলকাতা মেটিয়াবুরুজ গার্মেন্টস ফেয়ার ২০২৬।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক বিশিষ্ট মন্ত্রী ও জনপ্রতিনিধি। তাঁদের মধ্যে ছিলেন অগ্নিমিত্রা পাল, ড. স্বপন দাসগুপ্ত, তাপস রায়, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, উমেশ রাই, ড. ইন্দ্রনীল খান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাকেশ কুমার সিং।মেটিয়াবুরুজের গার্মেন্টস শিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও এগিয়ে নিয়ে যাওয়া, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি করা এবং নতুন বাজারের সুযোগ তৈরি করাই এই মেলার প্রধান উদ্দেশ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রস্তুতকারক, পাইকারি ব্যবসায়ী, ক্রেতা ও শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিরা এই মেলায় অংশগ্রহণ করেছেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলা গার্মেন্টস শিল্পের বিকাশ, নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আয়োজক:Metiabruz Bartala Garments Manufacturers & Traders Welfare Association (Karbala)Metiabruz Garments Babsahi Welfare Association (Sofikatgola)Darji Shilpo Banchaw Somity, Metiabruz Gazi ParaPr SUDIP ROY 9153053601