ভারতের ৮০তম স্বাধীনতা বর্ষ উদযাপন করতে চ্যাম্পিয়ন মীরাবাঈ চানু প্রকাশ করলেন MMTC-PAMP-এর ‘ভিরাসত’ রিসাইকেলড সোনার কয়েন….
কলকাতা, 08 অগাস্ট ২০২৬: ভারতের স্বাধীনতার ৮০ তম বর্ষ স্মরণীয় করে রাখতে ভারতের একমাত্র লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন (LBMA) গুড ডেলিভারি সোনা ও রুপো নিষ্কাশনকারী, MMTC-PAMP, আজ সরকারিভাবে লঞ্চ করল ‘ভিরাসত – সেলিব্রেটিং এইট্টিয়েথ ইয়ার অফ ইন্ডিয়া’স ইন্ডিপেন্ডেন্স’। এটি একটি সীমিত সংস্করণের ১০ গ্রাম ওজনের স্মারক সোনার কয়েন, যা তৈরি করা হয়েছে সম্পূর্ণ ৯৯৯.৯+ বিশুদ্ধ রিসাইকেল করা সোনা দিয়ে। কয়েনটি প্রকাশ করা হল নিউ দিল্লির তাজ মানসিং-এ। প্রকাশ করলেন অলিম্পিকে রুপো এবং কমনওয়েলথ গেমসে তিনবারের সোনা জয়ী চ্যাম্পিয়ন মীরাবাঈ চানু। ভারতীয় ক্রীড়ায় তাঁর অসামান্য অবদান এবং কোটি কোটি ভারতীয়কে অনুপ্রেরণা দেওয়ায় তাঁর ভূমিকার স্বীকৃতি হিসাবে তিনি এই কয়েনের প্রথম প্রাপকও হলেন।সদ্য প্রথম ভারতীয় ভারোত্তোলক হিসাবে পরপর তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জয় করা মীরাবাঈ চানু সহিষ্ণুতা, ধৈর্য এবং উৎকর্ষের সেই মেজাজের প্রতিমূর্তি যা গত আট দশকে ভারতের যাত্রাকে আকার দিয়েছে। প্রথম ভিরাসত কয়েনটি ভারতের সবচেয়ে সফল ও বিখ্যাত খেলোয়াড়দের একজনকে উপহার দিয়ে MMTC-PAMP শুধু এই দেশের অর্জনগুলিকেই শ্রদ্ধাজ্ঞাপন করল না, সেইসব ব্যক্তিকেও সম্মান জানাল যাদের একনিষ্ঠতা আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্থান উঁচু করেই চলেছে।১০ গ্রাম ওজনে ৯৯৯.৯+ ফাইন (২৪কে) রিসাইকেল করা সোনা দিয়ে তৈরি এই কয়েনে আছে প্রিমিয়াম মিন্টেড ফিনিশ এবং আছে MMTC-PAMP-এর ট্যাম্পার-প্রুফ প্যাকেজিং, সঙ্গে শংসাপ্রাপ্ত বিশুদ্ধতার প্রমাণ। মাত্র ৮,০০০ পিসের এই এক্সক্লুসিভ সংস্করণের কয়েন পাওয়া যাবে MMTC-PAMP খুচরো বিক্রয় কেন্দ্র, অনুমোদিত চ্যানেল পার্টনার এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে।এই উপলক্ষে সমিত গুহ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, MMTC-PAMP বললেন “ভারত স্বাধীনতার ৮০তম বছর উদযাপন করছে। এই অবস্থায় ভিরাসত হল একটা দেশের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, যে দেশ পৃথিবীকে সহিষ্ণুতা, উদ্ভাবন ও অর্জনের মধ্যে দিয়ে প্রেরণা দিয়ে চলেছে। আমরা প্রথম ভিরাসত স্মারক কয়েনটি মীরাবাঈ চানুকে উপহার দিতে পেরে সম্মানিত বোধ করছি। তাঁর অসামান্য যাত্রা সেই সংকল্প ও উৎকর্ষের প্রতীক যা আধুনিক ভারতের লক্ষণ। ঠিক যেমন MMTC-PAMP সোনা রিসাইকেল করার মত সুস্থায়ী অনুশীলনের মাধ্যমে আরও দায়িত্বশীল ও স্বনির্ভর প্রিশাস মেটালস ইকোসিস্টেম গড়ে তুলতে দায়বদ্ধ, মীরাবাঈয়ের উৎকর্ষের পিছনে বিরামহীন দৌড় দেশের প্রতি দায়বদ্ধতা ও একনিষ্ঠতার একই মেজাজের প্রতিফলন। বিরাসতের মধ্যে দিয়ে আমরা কেবল ভারতের গৌরবময় অতীত উদযাপন করছি না, সেইসব মানুষকেও উদযাপন করছি, যাঁরা তার ভবিষ্যৎ তৈরি করছেন।”MMTC-PAMP-এর লঞ্চ দায়িত্বশীলভাবে প্রকৃতি থেকে সঙ্গতি জোগাড় করার প্রতি দায়বদ্ধতার নিদর্শন তো বটেই, পাশাপাশি ভারত সরকারের সোনা আমদানি করার উপর নির্ভরতা কমানো, বিদেশি মুদ্রা সংরক্ষণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের সুদূরপ্রসারী ভাবনার বৃহত্তর প্রয়াসেও মদত জোগাচ্ছে।ভারত পৃথিবীর সবচেয়ে বড় সোনা ব্যবহারকারী দেশগুলির অন্যতম এবং তার বার্ষিক প্রয়োজনের ৯০ শতাংশের বেশি আমদানি করে। মূল্যবান ধাতুর চাহিদা বেড়েই চলেছে, ফলে দায়িত্বশীল রিসাইক্লিং এক সহিষ্ণু ও স্বনির্ভর বাস্তুতন্ত্র গড়ে তোলার জন্য জরুরি স্তম্ভ হিসাবে উঠে এসেছে। উপস্থিত সোনাকেই নিষ্কাশন করে এবং বিশুদ্ধতার ব্যাপারে সমঝোতা না করে বিধিবদ্ধ অর্থনীতিতে ফের প্রবেশ করিয়ে MMTC-PAMP আরও সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল তৈরি করতে সাহায্য করে, পাশাপাশি আমদানিতে নির্ভরতা কমায়। ভারতের সোনা আমদানি ২০২৫-২৬ আর্থিক বর্ষে ছিল প্রায় ৭২ বিলিয়ন মার্কিন ডলার, যা ঘরোয়া রিসাইক্লিং পরিকাঠামোকে জোরদার করার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে।বিরাসতের লঞ্চ ভারতে মূল্যবান ধাতুর রিসাইক্লিংয়ের এক সংগঠিত বাস্তুতন্ত্র গড়ে তোলার প্রতি MMTC-PAMP-এর দীর্ঘমেয়াদি দায়বদ্ধতা আরও একবার দেখিয়ে দিল। এই কোম্পানি এই মুহূর্তে দেশজুড়ে ১৭ খানা সোনা রিসাইক্লিং স্টোর থেকে কাজ করছে এবং দায়িত্বশীল রিসাইক্লিং পরিকাঠামো সম্প্রসারিত করে চলেছে রিসাইক্লিংকে আরও নাগালের মধ্যে আনতে এবং স্বচ্ছ করে তুলতে।এর আগে এবছর MMTC-PAMP ভারতের কিছু বাছাই খুচরো বিক্রয়কেন্দ্রে এই শিল্পক্ষেত্রের প্রথম রুপোর কয়েন, বার ও গয়নার সংগঠিত বাইব্যাক প্রোগ্রাম চালু করেছে। এই উদ্যোগের ফলে ক্রেতারা সুরক্ষিতভাবে একটি সংগঠিত চ্যানেলের মধ্যে দিয়ে তাঁদের রুপোর সম্পত্তি বিক্রি করার সুযোগ পান, পাশাপাশি মূল্যবান ধাতুর জন্য রিসাইক্লিংয়ে উৎসাহ দেওয়া হয় এবং আরও চক্রাকার অর্থনীতিতে মদত দেওয়া হয়।ভারত স্বাধীনতার নবম দশকে প্রবেশ করছে। এই সময়ে ভিরাসত- সেলিব্রেটিং এইট্টিয়েথ ইয়ার অফ ইন্ডিয়া’স ইন্ডিপেন্ডেন্স দেশের অসাধারণ অতীত, বহুমুখী বর্তমান ও সুস্থায়ী ভবিষ্যতের প্রতি এক কালজয়ী শ্রদ্ধাঞ্জলি। সংগ্রহে রাখার মত স্মারক হয়ে ওঠা ছাড়াও এই কয়েন সহিষ্ণুতা, উদ্ভাবন এবং দায়িত্বশীলতার মূল্যবোধগুলিকে উদযাপন করছে। এগুলিই ভারতের প্রগতির নির্ণায়ক।প্রত্যেকটি MMTC-PAMP পণ্য শুদ্ধতা ও গুণমানের সর্বোচ্চ মান নিশ্চিত করতে কঠোর শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। প্রত্যেকটি পণ্যের একটি অনন্য চিহ্নিতকরণ নম্বর থাকে এবং প্যাকেজিং করা হয় অ্যাসেয়ারের শংসাপ্রাপ্ত মিন্টেড কার্ড দিয়ে, যা আসল হওয়া এবং বিশ্বাসের নিশ্চয়তা দেয়। উপরন্তু MMTC-PAMP থেকে কেনা প্রত্যেকটি পণ্য পজিটিভ ওয়েট টলারেন্স জোগায়, যা ক্রেতাদের প্রত্যেক ক্রয়ে ক্রেতাদের ঘোষিত ওজন ও সর্বোচ্চ মূল্যেরও বেশি পাইয়ে দেয়।