সুজতা সদনে আমাদের নবদুর্গা – ছোটদের মহালয়া ২০২৬-এর প্রিমিয়ার।
কলকাতা, ২ অক্টোবর: মহালয়ার আবহে শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে আজ কলকাতার সুজাতা সদনে প্রিমিয়ার হল আমাদের নবদুর্গা – ছোটদের মহালয়া ২০২৬। প্রিয় দুর্গা মা-র উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুরা দেবী দুর্গার নবদুর্গার নয়টি রূপ অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে তুলে ধরে।

প্রায় ২২০০-রও বেশি অডিশন থেকে নির্বাচিত ৫৫ জন শিশুশিল্পী এই বিশেষ মহালয়া উপস্থাপনায় অংশ নিয়েছে। জলপাইগুড়ি, হলদিবাড়ি, কৃষ্ণনগর-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিশুরা এবার একসঙ্গে এই উদ্যোগের অংশ হয়েছে।আয়োজক শ্রীমতী শুক্লা ভট্টাচার্য জানান, গত পাঁচ বছর ধরে তিনি প্রতিভাবান শিশুদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।

এবারের অনুষ্ঠানে বাংলার বিভিন্ন প্রান্তের শিশুদের একত্রিত করে তাদের প্রতিভা তুলে ধরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।অনুষ্ঠানে বাংলা টলিউডের সঙ্গীত ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন। সুজাতা সদনে আজকের প্রিমিয়ারের পর আমাদের নবদুর্গা – ছোটদের মহালয়া ২০২৬ সম্প্রচারিত হবে তারা টিভি চ্যানেলে।