বিধ্বংসী ছত্রাকজনিত রোগ মোকাবিলায় বায়ারের নতুন সমাধান ‘জিভানা™ স্মার্ট’…
কলকাতা: বায়ার তাদের নতুন প্রজন্মের ছত্রাকনাশক জিভানা™ স্মার্ট বাজারে আনল। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই ছত্রাকনাশক শশা, লাউ, কুমড়ো, আলু ও টমেটোর মতো গুরুত্বপূর্ণ ফসলকে ডাউনি মিলডিউ এবং নাবি ধ্বসা রোগের মতো ক্ষতিকর রোগ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। এতে রয়েছে এফআরএসি গ্রুপ ৪৯-এর নতুন সক্রিয় উপাদান, যা কার্যকর রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি উন্নত ফলন ও ফসলের গুণমান বজায় রাখতে সহায়তা করে।পরিবর্তিত আবহাওয়া ও দীর্ঘস্থায়ী আর্দ্রতার কারণে ডাউনি মিলডিউ ও নাবি ধ্বসা রোগের প্রকোপ বাড়ছে। অনেক ক্ষেত্রেই এসব রোগ দমনে কৃষকদের কীটনাশক ব্যয়ের বড় অংশ ব্যয় হয়। এই প্রেক্ষাপটে জিভানা™ স্মার্ট দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য সুরক্ষা প্রদান করে। এর বিশেষ ফর্মুলেশন বৃষ্টির পরও ৭–১৪ দিন পর্যন্ত কার্যকর থাকে এবং নতুন গজানো পাতা ও গাছকেও সুরক্ষা দেয়, ফলে পুরো ফসলচক্র জুড়ে রোগ ব্যবস্থাপনা সহজ হয়।জিভানা™ স্মার্ট লঞ্চ প্রসঙ্গে মোহন বাবু, চিফ অপারেটিং অফিসার — ইন্ডিয়া, ক্রপ সায়েন্স ডিভিশন, বায়ার, বলেন, ‘ভারতের পুষ্টি নিরাপত্তা এবং কৃষকদের সমৃদ্ধি এ দুয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে হর্টিকালচার। জিভানা™ স্মার্ট চালু করার মধ্যে দিয়ে বেয়ার নিয়ে আসছে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন যা হর্টিকালচার জটিল রোগ মোকাবিলায় কৃষকদের সাহায্য করে, ফসলের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে এবং আরও স্থিতিশীল ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে।’মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, অসম, অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাবসহ দেশের প্রধান উদ্যানজাত ফসল উৎপাদনকারী অঞ্চলে জিভানা™ স্মার্ট পাওয়া যাবে। এই লঞ্চের মাধ্যমে কৃষকদের জন্য উদ্ভাবনী ও টেকসই ফসল সুরক্ষা সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বায়ার তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।