স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু আগামী ৩ সেপ্টেম্বর।
স্বাধীন ও আন্তর্জাতিক সিনেমাকে উদ্যাপনের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হতে চলেছে ‘স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (SVIFF) ২০২৬’। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে এই উৎসব।

১ সেপ্টেম্বর ২০২৬, কলকাতার নন্দন-৪-এ আয়োজিত এক বিশেষ সাংবাদিক সম্মেলনে উৎসবের সার্বিক পরিকল্পনা, দেশ-বিদেশের চলচ্চিত্রের তালিকা এবং প্রদর্শনী সূচি প্রকাশিত হল ,এদিন উপস্থিত ছিলেন অঞ্জন বোস, অতনু পাল, মানস বসু, প্রসেনজিৎ মজুমদার এবং উৎসব কমিটির পরিচালক পল্লব রায়।ভারত, আমেরিকা, কানাডা, বাংলাদেশসহ একাধিক দেশের স্বাধীন ও বৈচিত্র্যময় চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে। তালিকায় রয়েছে ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, অ্যানিমেশন এবং তথ্যচিত্র।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের খ্যাতনামা পরিচালক তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘মতুয়া মঙ্গল’।বাংলা, হিন্দি, ওড়িয়া, মালয়ালম, তামিল, তেলুগুসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে নির্মিত শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি এবারের উৎসবে নতুন মাত্রা যোগ করেছে।উদ্বোধন হবে ৩সেপ্টেম্বর, রাধা স্টুডিওতে বিধায়ক পাপিয়া অধিকারীর উপস্থিতিতে ।মূল প্রদর্শনী শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।বিশেষ প্রদর্শনী হিসেবে থাকছে কলকাতায় নন্দন আগামী ৭ সেপ্টেম্বর, দুপুর ২:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত। তরুণ প্রজন্মের মধ্যে চলচ্চিত্রচর্চা ছড়িয়ে দিতে ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, মতিঝিল কলেজ, মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়, গোবরডাঙা নিবেদিতা শিশু একাডেমি, পুরুলিয়ার মানভূম কলেজ এবং ঝাড়খণ্ডের পটমদা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী থাকবে ।এছাড়াও মৌলালী রামকৃষ্ণ সোসাইটি ফর হিউম্যান কালচার, জেনেক্স ভ্যালি হাতিবাগান কম্পাস অফিস ও দমদম অরবিন্দ স্কুলসহ রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।লাইফটাইম অ্যাচিভমেন্ট ও বিশেষ সম্মাননাউৎসবের সমাপনী পর্বে ১২ সেপ্টেম্বর চলচ্চিত্র ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট গুণীজনদের সম্মানিত করা হবে।
ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ। হীরালাল সেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বাংলা ও ভারতীয় সিনেমার ধারক ও বাহকদের প্রতি শ্রদ্ধা জানাতে দেওয়া হবে।
