কলকাতা, ২৭ অক্টোবর ২০২৬: ভারতে ‘বেটার-ফর-ইউ’ স্ন্যাকসের পরিসর বাড়াল পেপসিকো ইন্ডিয়া। সংস্থাটি বাজারে এনেছে Quaker® Protein Ladooz এবং Quaker® Protein Chikki Bites। ওটস দিয়ে তৈরি নতুন স্ন্যাকসে রয়েছে ১২% প্রোটিন ও উচ্চমাত্রার ফাইবার। Rose Dry Fruit Ladooz এবং Ragi Choco Chikki Bites-এর দাম মাত্র ₹১০। সংস্থার দাবি, এতে কৃত্রিম ফ্লেভার বা পাম অয়েল নেই।প্রোটিন ও ফাইবার গ্রহণের ক্ষেত্রে ভারতীয়দের অভ্যাস ও প্রতিবন্ধকতা বুঝতে Euromonitor International এবং Indian Institute of Millet Research (IIMR)-এর সহযোগিতায় The State of Protein & Fibre in Urban India সমীক্ষা চালিয়েছিল পেপসিকো ইন্ডিয়া। সমীক্ষায় দেখা গিয়েছে, ৭০% উত্তরদাতা দৈনিক ৪১ গ্রামেরও কম প্রোটিন গ্রহণ করেন এবং ৬১% তাঁদের প্রয়োজনীয় দৈনিক ফাইবার পান না। পর্যাপ্ত প্রোটিন গ্রহণের ক্ষেত্রে বেশি দামকে বাধা হিসেবে উল্লেখ করেছেন ৬০% উত্তরদাতা। অন্যদিকে, Gen Z, Millennials ও Gen X-এর ৮৯% পরিচিত দৈনন্দিন খাবারে আরও বেশি প্রোটিন চান।পেপসিকো ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার – ফুডস সাক্ষী ভার্মা মেনন বলেন, “Quaker® Protein Ladooz ও Chikki Bites-এর মাধ্যমে ওটসের পুষ্টিগুণকে জনপ্রিয় ভারতীয় স্ন্যাকসের সঙ্গে যুক্ত করছি। পরিচিত স্বাদ, সুবিধা ও সাশ্রয়ী দামের মাধ্যমে প্রোটিন ও ফাইবারকে আরও সহজলভ্য করাই লক্ষ্য।”

Quaker®, PepsiCo India-র মার্কেটিং ডিরেক্টর শ্রীরাম আইয়ার বলেন, “লাড্ডু ও চিক্কি ভারতীয়দের পরিচিত ও পছন্দের খাবার। তাই ওটস, প্রোটিন ও ফাইবারকে পরিচিত এবং উপভোগ্যভাবে পৌঁছে দেওয়ার জন্য এগুলি স্বাভাবিক পছন্দ। এই পণ্যগুলির মাধ্যমে ভারতে Quaker®-এর নতুন অধ্যায় শুরু হচ্ছে।”
