ভিক্টোরিয়া মেমোরিয়ালে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপিত হলো- সাংস্কৃতিক অংশগ্রহণ করলো “শিবরঞ্জনী”
১৮ মে, সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতায় আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপিত হয়। ভারতীয় জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের যৌথ উদ্যোগে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যার নেতৃত্বে ছিলেন ড. সায়ন ভট্টাচার্য, অধিকর্তা, ভারতীয় জাদুঘর এবং সচিব ও কিউরেটর, ভিক্টোরিয়া মেমোরিয়াল।

এই উপলক্ষে, দেশ-বিদেশে খ্যাতিমান ওড়িশি নৃত্যশিল্পী বিদুষী রেশমী বসু তাঁর ওড়িশি নৃত্য একাডেমি “শিবরঞ্জনী”*-এর ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ আমন্ত্রিত শিল্পী হিসেবে এক মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। বিদুষী রেশমি বসু বিগত ৩০ বছর ধরে ওড়িশি নৃত্যের সাথে রয়েছেন।

পেয়েছেন ন্যাশনাল স্কলারশিপ – তাঁর নৃত্য বন্দনায় বারংবার মুগ্ধ হয়েছে দর্শকবৃন্দ। সন্ধ্যার সূচনা হয় “বন্দে মাতরম” নৃত্য-উপস্থাপনার মাধ্যমে। এরপর পরিবেশিত হয় শ্রীমতী রেশমী বসু পরিকল্পিত ও কোরিওগ্রাফ করা বিশেষ প্রযোজনা “অনন্ত দৃষ্টি” — যেখানে ভগবান শিবের নানা রূপ মূর্ত হয়ে ওঠে। নৃত্যের শৈল্পিক গভীরতা ও আধ্যাত্মিক ব্যঞ্জনা দর্শকদের বিপুলভাবে প্রশংসিত হয়।কথন রচনা করেন শ্রীমতী উপাসনা চক্রবর্তী এবং পরিবেশন করেন শ্রী শুভদীপ সাহা ও শ্রীমতী মেঘনা নন্দী। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও কোরিওগ্রাফি করেন শ্রীমতী রেশমী বসু। সঞ্চালনায় ছিলেন শ্রীমতী মেঘনা নন্দী।