দক্ষিণ পল্লী সার্বজনীন পূজা ও মার্লিন আরবান এর পূজা উদ্বোধন ।
নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসবের আনুষ্ঠানিক (৭৮ বছর) উদ্ভোধন হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন পানিহাটীর বিধায়িকা মাননীয়া রত্না দেবনাথ।

অনুষ্ঠানে উপস্থিত বিখ্যাত চিত্র পরিচালিকা , অভিনেত্রী মিস সূচান্দ্রা এক্স ভানিয়া , নায়িকা সোহিনী গুহ রায় আরও অন্যান্য ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বিশেষ উল্লেখযোগ্য কাজের অবদানের জন্য কিছু ব্যক্তিত্ব কে দুর্গা পূজার স্মারক দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এলাকার বিশিষ্ঠ লেখক ও আন্তর্জাতিক কবি ড. স্বপন কুমার নাথ কে দক্ষিণ পল্লী পূজা কমিটির তরফ থেকে সম্মানিত করা হয় তার সাহিত্য কর্মের জন্য। এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেন পানীহাটীর বিজেপির যুব কর্তা শ্রী জয় ভট্টাচার্য্য, শ্রী আনন্দ ভট্টাচার্য্য ও এলাকার বিশিষ্ঠ ব্যক্তি শ্রী সুবীর সান্যাল মহোদয়। নিজের এলাকায় সম্মানিত হয়ে ড. নাথ সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে অভিনেত্রী সুচান্দ্রা ভানিয়া কে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠান টি উদ্বোধন করে অভিনেত্রী সুচ্ন্দ্রা ভানিয়া ও ড. স্বপন কুমার নাথ দমদম মার্লিন আরবান এর দুর্গা পুজো উদ্বোধন করেন। মার্লিন আরবান এর পূজা উদ্বোধন এর দায়িত্বে ছিলেন শ্রী তরুণাভ ঘোষ। মার্লিন এর পুজো বেশ জাঁকজমকের সঙ্গে উদ্ভোধন হয়েছে।